সিরাজগঞ্জে জালশুকা ক্রিয়েটিভ স্পোর্টস ক্লাবের উদ্যোগে একদিনের নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার জালশুকা এবাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদিনের নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল লাবু, চ্যানেল এস এর সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল মতিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে হাবিব রাইটার্স বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পড়ুন- রয়টার্সের প্রতিবেদন: হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিতে পারে আমিরাত


