বিজ্ঞাপন

দেশের উন্নয়নে তারুণ্যের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন অনেকাংশে তরুণ প্রজন্মের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণ অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

পড়ুন: প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন