বিজ্ঞাপন

মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় গ্যাস সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে।

এর ফলে তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক কম চাপের গ্যাস পেতে পারেন। কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতিও দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

পড়ুন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন