বিজ্ঞাপন

বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হলেন ফারাহ নূর

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ) ফারাহ নূরকে কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগের মাধ্যমে তিনি কোম্পানির ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নিয়োগটি গত ২৩ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

আইন ও করপোরেট খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফারাহ নূর ২০ বছরেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। এছাড়াও, দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি আইন প্রতিষ্ঠানে তিনি চার বছরেরও বেশি সময় অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি লিগ্যাল ও বিজনেস পার্টনারিং ফাংশনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএটি বাংলাদেশে যোগদানের আগে ফারাহ নূর দেশের শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠান আইন পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস ট্রেনিং প্রোগ্রামে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফারাহ নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও হংকং-এ বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত উন্নয়ন কর্মসূচি ও বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

নতুন দায়িত্বে ফারাহ নূর বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদকে সহায়তার পাশাপাশি গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন।

নিয়োগ প্রসঙ্গে ফারাহ নূর বলেন, “এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। দুই দশকেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকায় আমি পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সততা, সুশাসন ও কমপ্লায়েন্সের মান আরও উন্নত করার বিষয়ে আশাবাদী। আমরা একসঙ্গে এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তুলব, যা কোম্পানির দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে। আমি আশা করি এই অর্জন আরও বেশি নারীকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

বিজ্ঞাপন

পড়ুন : জীবনের কঠিন পরীক্ষায় শিক্ষক আনোয়ার : দুই কিডনিই অকার্যকর, বাঁচতে আকুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন