বিজ্ঞাপন

নতুন কুঁড়ি’ স্বপ্নযাত্রার বাতিঘর- কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া আখাউড়া উপজেলার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।


কবীর আহমেদ ভূঁইয়া বলেন, হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।
তিনি আরও বলেন, গ্রামের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমে কোনো অংশে পিছিয়ে নেই। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে সক্ষম হবে।


কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল সহ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

পড়ুন- দুবাই বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার করা হয় বেনজীর আহমেদকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন