বিজ্ঞাপন

​হিলিতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ১৩৩ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোঃ আরিফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

বিজ্ঞাপন


​গতকাল শনিবার (১৩ জুন, ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আরিফুল ইসলাম হাকিমপুর থানার উত্তর বাসুদেবপুর (মাষ্টারপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল মাস্টারপাড়া গ্রামের জনৈক সংগ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি আরিফুল ইসলামের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো ১৩৩ অ্যাম্পুল নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।

​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান-

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন- রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানিতে গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন