বিজ্ঞাপন

ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট।

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় তিনি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল বিতরণ ও তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জোর তাগিদ দেন। এসময় তিনি চিকিৎসক , সেবিকা , পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, “মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।”

তিনি বলেন, হামের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট কর্মীরা তৃণমূল পর্যায়ে মাইকিং , প্রচারপত্র বিতরণ , উঠান বৈঠক এর মাধ্যমে কাজ করছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া হত দরিদ্র শিশু রোগীদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিকভাবে সহায়তাও প্রদান করেছে এবং এই কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়রুল ইসলাম টুটুল , ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাধবদীতে বিএসটিআই অনুমোদন না থাকায় নয়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন