বিজ্ঞাপন

কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি

বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছিল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি এবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে পেয়ে গেছে প্রথম গোলের দেখাও। বিশ্বমঞ্চে জালের দেখা পেতে তাদের অপেক্ষা ছিল মাত্র ২১ মিনিটের! তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা।

কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছে মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে কুরাসাওকে হয়তো কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে।

কিন্তু হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক এরপর দেখল অন্য এক গল্প। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই চমকে দিল জার্মানিকে। ২১ মিনিটে সমতায় ফিরল তারা।

ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালের কোণে, আর সঙ্গে সঙ্গে গর্জে ওঠে গ্যালারির একাংশে থাকা কুরাসাও সমর্থকেরা।

গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল দৃষ্টি কাড়ার মতো। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্‌যাপন করেন তিনি। কাকতালীয়ভাবে জার্মানির প্রথম গোলের পরও গ্যালারিতে থাকা এক সমর্থক একই ভঙ্গি করেছিলেন। গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক আবেগভরা কণ্ঠে বলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’

বিজ্ঞাপন

পড়ুন: ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে আক্রমণের ঢেউ তুলেও তুরস্কের হার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন