বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সুইডেন। এক গোল হজম করলেও প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ভিক্টর ইয়োকেরেসের দল। সুইডেনের হয়ে দুটি গোল করেন ইয়াসিন আয়ারি, আর বাকি তিনটি গোল আসে তিন ভিন্ন ফুটবলারের পা থেকে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলার সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ২২ বছর বয়সী আয়ারি দলের প্রথম গোলটি করেন।
ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্দার ইসাক। তবে প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটে তিউনিশিয়ার হয়ে গোল করে ব্যবধান কমান ওমার রেকিক। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইডেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে সুইডিশরা। ৫৯ মিনিটে গোল করেন ভিক্টর ইয়োকেরেস। এ সময় তিউনিশিয়ার গোলরক্ষক শামাখের ভুলের সুযোগ কাজে লাগায় সুইডেন। ইসাককে নজরে রাখতে না পারায় তৈরি হওয়া সুযোগ থেকে গোল আদায় করে নেয় দলটি।
ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে স্কোরশিটে নাম লেখান মাটিয়াস সভানবার্গ। এরপর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের বড় জয় নিশ্চিত করেন আয়ারি। তার গোলেই ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।
পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
আর/


