শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। একটি টেলিভিশন অনুষ্ঠানে মুখোমুখি হয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি খুনসুটি আর প্রশংসায় মাতেন দুই তারকা। চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেখা হয় শাকিব খান ও পূর্ণিমার। দীর্ঘদিন পর একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার এক পর্যায়ে বর্তমান সময়ের শাকিব খানকে দেখে মজার ছলে আক্ষেপ প্রকাশ করেন পূর্ণিমা।
হাসতে হাসতে তিনি বলেন, “তাকে আমি আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। অনেক বেশি ছোট। তার যত ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।”
শুধু তাই নয়, শাকিবের বর্তমান লুকের প্রশংসা করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।’
জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’।
গানটি বাজতেই মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হব। দুষ্টু দুষ্টু প্রশ্ন করব।’ জবাবে হাসতে হাসতে শাকিব বলেন, ‘যা ইচ্ছা করো।’
পড়ুন:ইয়ামাল খেলছেন, স্বস্তিতে স্পেন
দেখুন:শীর্ষে উঠে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী? ভিন্ন ধারার পথে বাংলাদেশের রাজনীতি!
ইমি/


