বিজ্ঞাপন

দিনাজপুরে অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে ভারত নাট্যম কর্মশালার সমাপনী

দিনাজপুরের ঐতিহ্যবাহী নৃত্য প্রতিষ্ঠান অগ্নিলা নৃত্য নিকেতনের আয়োজনে “শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় বেড়ে উঠুক আজকের শিশুরা”- এই স্লোগানকে সামনে রেখে ১৫ জুন সোমবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে সপ্তাহব্যাপী ভারত নাট্যম কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক বিশিষ্ঠ নৃত্য শিল্পি রওনক আরা হক নিপা তার স্বাগত বক্তব্যে বলেন, ভারত নাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় ধ্রুপদী ( শাস্ত্রীয়) নৃত্যশৈলী। ভাব (অভি ব্যাক্তি), রাগ (সুর) এবং তাল (ছন্দ)-এই তিনটি উপাদানের সম্মনয়ে এই নৃত্য পরিবেশিত হয়। সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মোঃ মহসীন ইসলাম মনি। তিনি প্রশিক্ষণ অধ্যায়নরত ঃ ডিপ্লোমা ভারত নাট্যম কার্নটাক, রাজধানী-চন্ডিগড়, প্রদেশ পাঞ্জাব (অনুশীলন নৃত্য গুরু-সুচিত্রা মিত্র)। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, অগ্নিলা নৃত্য নিকেতনের সহ-সভাপতি রেজভীন সারমিনাজ ইসলাম, এপিএবি‘র জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বাবু। ভারত নাট্যম এর প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানা যায় প্রায় দুই হাজার বছরের পুরানো এই নৃত্যটি মুলত দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলোতে দেব দাসীর দ্বারা পরিবেশিত। প্রশিক্ষক মোঃ মহসীন ইসলাম মনি বলেন মুদ্রা ও শারীরিক ভাষা এর প্রধান বৈশিষ্ঠ্য হলো নিখুঁত শারীরিক ভঙ্গি, শরীরের ভারসাম্য এবং হাতের নিদিষ্ঠ মুদ্রা।

চোখ ও মুখের অভিব্যাক্তির মাধ্যমে বিভিন্ন চরিত্র ও আবেগ ফুঠিয়ে তোলা হয়। বক্তারা বলেন আধুনিক যুগে এই শিল্পকে বিশ^ মঞ্চে জনপ্রিয় নৃত্য হিসেবে শিল্পিরা জনপ্রিয় করে তুলেছে। আমাদের সন্তানদের শাস্ত্রীয় নৃত্য হিসেবে ভারত নাট্যম বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ^াস। শেষে সম্মানিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

পড়ুন- যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন