সোশ্যাল মিডিয়ায় বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার প্রীতম চক্রবর্তীর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে বলিউড ও টালিউড থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি যা শোবিজ দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
টালিউড ও বলিউডে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা সংগীতশিল্পী প্রীতম। কিন্তু এবার প্লেব্যাক ও বাণিজ্যিক সংগীত থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দেয়ায় তা শোরগোল ফেলেছে ভক্তদের মাঝে। উদ্বেগও বাড়াচ্ছে সংগীতপ্রেমীদের মনে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৪ জুন) নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাদা-কালো ছবি আপলোড করেন প্রীতম। ক্যাপশনে জানান, জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তকে নতুনভাবে অনুভব করার সময় এসেছে। দীর্ঘদিন ধরে ব্যস্ত কর্মজীবনের কারণে যে অভিজ্ঞতাগুলো অধরা থেকে গিয়েছিল, সেগুলোর কাছে ফিরে যেতে চান।
তার কথায়, মূলধারার সাফল্যের পথ অবশ্যই আকর্ষণীয় কিন্তু অজানা পথের প্রতি কৌতূহলই তাকে বরাবর টেনেছে। তাই মূলধারার সংগীত থেকে কিছুটা দূরে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যা কিছু হাতছাড়া হয়েছে তা পূরণ করতে নিজেকে আরও কয়েক বছর সময় দিতে চান।
এমন পোস্টের পর কোনো ভক্ত ভাবছেন, এটি হয়তো তার অবসরের ইঙ্গিত। আবার অনেকের মতে, তিনি হয়তো সাময়িক বিরতি নিয়ে নতুন ধরনের সংগীতচর্চা বা ব্যক্তিগত প্রকল্পে মন দিতে চাইছেন।
ভক্তদের একাংশ মনে করছেন, ‘নতুন যাত্রা’ বা ‘অন্যভাবে জীবন কাটানোর’ ইঙ্গিত দেয়া প্রীতম তার পোস্টে সংগীতকে চমৎকার বললেও অজানা পথ নিয়ে বেশি কৌতূহলী বলে জানিয়েছেন। তাই জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মতো প্লেব্যাক ও বাণিজ্যিক সংগীত জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হতে পারে এটি কেউ কেউ মনে করছেন। যদিও বিষয়টি এখনও স্পষ্ট করেননি গায়ক।
২০০৪ সালের ‘ধুম’ সিনেমা থেকে শুরু করে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দিলওয়ালে’ এবং ‘বরফি’র মতো অসংখ্য বিখ্যাত ও সুপারহিট চলচ্চিত্রের অবিস্মরণীয় গানের সুরকার প্রীতম চক্রবর্তী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল), তুম সে হি (জাব উই মেট), বালাম পিচকারি (ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি), খুদা জানে (বাচনা অ্যায় হাসিনো), তুম মিলে (তুম মিলে), দিলওয়ালে (অ্যালবাম), ফার্স্ট ক্লাস (কলঙ্ক) ইত্যাদি।
পড়ুন:ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
দেখুন:ফুটবলের আড়ালে আসল যু/দ্ধ!
ইমি/


