বিজ্ঞাপন

বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনো নিশ্চয়তা নয়: স্কালোনি

গত বিশ্বকাপে শিরোপা জয়ের স্মৃতি কিংবা বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা—এসবের কোনোটিই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা এনে দেবে না বলে মনে করেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাই চার বছর আগের সাফল্যকে পেছনে রেখে নতুন করে লড়াই শুরুর বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

এর আগে ২০০৭ সালের জুনে একবারই প্রীতি ম্যাচে দেখা হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়ার। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ওই ম্যাচেই আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না। আমাদের আগের মতোই লড়াই চালিয়ে যেতে হবে এবং যা অর্জন করেছি, তা আবারও প্রমাণ করতে হবে। আমরা একই মানসিকতা নিয়ে প্রতিযোগিতা করতে চাই এবং প্রয়োজনের সময় নিজেদের সেরাটা দিতে চাই।

২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে স্কালোনি বলেন, আমরা ভালো অবস্থায় আছি এবং শান্ত আছি। দল নিয়ে আমাদের পূর্ণ আস্থা আছে। ২০২২ সালের অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং আমরা জানি, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে এটিই সবকিছু নির্ধারণ করে দেয় না।

বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন তিনি, যা যেকোনো ফুটবলারের মধ্যে সর্বোচ্চ। বিশ্বকাপে তার গোল ১৩টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি গোল।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন মেসি। পরে একই কীর্তি গড়ার সুযোগ আসবে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেও।

দলের অধিনায়কের ওপর পূর্ণ আস্থা রেখেছেন স্কালোনি। মেসিকে নিয়ে তিনি বলেন, লিও মেসি সব সময় আমাদের পাশে থেকেছে এবং সে আমাদের জন্য অপরিহার্য ছিল। এখন সে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাকে দারুণ ছন্দে দেখা যাচ্ছে।

পড়ুন:সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশের স্কোয়াডে সৌম্য

দেখুন:সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশের স্কোয়াডে সৌম্য

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন