বিজ্ঞাপন

মেসির পেছনে সময় নষ্ট করা অর্থহীন: আলজেরিয়া কোচ

হাইভোল্টেজ ম্যাচের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি করছেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।’

পেটকোভিচ আরও বলেন করেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অঘটন ঘটতে দেখেছি, আমরাও একটা চমক দিতে চাই।’

বিজ্ঞাপন

পড়ুন : উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন