বিজ্ঞাপন

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন মহাতারকার লিওনেল মেসির গোল অফসাইডে বাতিল হয়ে যায়। আলজেরিয়ার একটিও গোলও একই ফল দেখেছিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দিলেন আলবিসেলেস্তেদের।

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হলো আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হলো তাদের গোলও।

আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো শুরু হতে পারত ম্যাচটি।

খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।

এটি হতে পারত বিশ্বকাপে মেসির ১৪তম গোল, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তের জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হবে।

কানসাস সিটিতে আর্জেন্টিনা ও আলজেরিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরুর পর গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি দেখালেন সেই চিরচেনা বাঁ পায়ের জাদু।

বলটি মিডফিল্ড থেকে বাড়িয়েছিলেন রদ্রিগো ডি পল। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শটটা নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁঁয়েছেন। কিন্তু মেসির দুর্দান্ত শট তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন