বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) মো. নূরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সমিতির একদল গ্রাহক।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উল্লাপাড়া আর/এস এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার গ্রাহক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান জিএম দায়িত্ব গ্রহণের পর থেকে গ্রাহকসেবার মান কমে গেছে এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়ম দেখা দিয়েছে। তারা আরও অভিযোগ করেন, নতুন সংযোগসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে এবং গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে।

এছাড়া টেন্ডার প্রক্রিয়া ছাড়াই গাছ ও পুরাতন মালামাল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন তারা।

বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা জিএম মো. নূরুল হুদার অপসারণের দাবিও জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি।
তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পড়ুন- শিশু আয়াত হত্যা: আসামি আবিরের ফাঁসির আদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন