বিজ্ঞাপন

দিনাজপুরে যাত্রীবেশে প্রতিবন্ধী চালকের ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন। বয়স ৪০ বছর। দিনাজপুর শহরের উপশহর ৭ নম্বর এলাকার বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোমতে জীবনযাপন করে আসছিলেন। কিন্তু যাত্রীবেশে আসা কয়েকজনের হাতে হারাতে হয়েছে তার একমাত্র আয়ের উৎস।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ মে বিকেলে শহরের সুইহারী চৌরঙ্গী মোড় থেকে বিরল উপজেলার ধুকুরঝাড়ী যাওয়ার কথা বলে মো. লিটনসহ চারজন তার ইজিবাইকে ওঠেন। পরে বালুয়াডাঙ্গা এলাকার একটি হোটেল অতিক্রম করার পর তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে দেয় এবং লাল রঙের চার ব্যাটারির ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

লিখিত অভিযোগে মনোয়ার হোসেন উল্লেখ করেছেন, ছিনতাই হওয়া ইজিবাইকটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

একটি ইজিবাইক হারানোর সঙ্গে সঙ্গে যেন থমকে গেছে একটি অসহায় পরিবারের জীবন। তাই দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে ইজিবাইক উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি স্থানীয়দের।

পড়ুন- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন