বিজ্ঞাপন

সাভারে ইয়াবাসহ আটক অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদল নেতা সংগঠন থেকে বহিষ্কার

ঢাকার সাভারে দুই পিছ ইয়াবাসহ ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকে আটকের পর থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটকের গুঞ্জন ওঠার পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১৭ বছর বয়সী বহিস্কৃত ছাত্রদল নেতা এবছর এস.এস.সি পরিক্ষা দিয়েছেন। তিনি সাভার সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, গত রাতে সাভারের দেওগাঁএলাকা থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটকের গুঞ্জন ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, সাভার থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন সামির।

তিনি বলেন, ব্যক্তির দায় সংগঠন নেবে না। সাভার সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের এক সহ- সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদল নেতা অপ্রাপ্ত বয়স্ক আপনারা কমিটি দেওয়ার পূর্বে আপনারা যাচাই বাছাই করে কমিটি ঘোষনা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে মাহাবুব হোসেন সামির বলেন, আসলে এই কমিটিগুলা আগে জেলা কমিটির নেতৃবৃন্দু গঠন করেছেন। তখন আমাদের থানা কমিটি ছিলো না। এখন যেহেতু আমাদের কমিটি হয়েছে দায়িত্ব আমাদের উপর পরেছে। তবে কমিটি দেওয়ার পূর্বে প্রত্যেকের সিভি(বয়ো ডাটা) নেওয়া হয়েছিলো কি না সেটা আমি বলতে পারবো না। তবে আমার সিভি আমি কমিটি ঘোষনার আগে জমা দিয়েছিলাম।

বিষয়টি জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, কমিটি ঘোষনার পূর্বে প্রত্যেকের বায়ো ডাটা( সিভি) নেয়া হয়েছিল। তবে কমিটিগুলো যেহেতু দীর্ঘদিন পর হয়েছে বয়সের দিকটা সিথিল রেখে ত্যাগী কর্মীদের পদ পদবি দেয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কম বয়স্ক কর্মীদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতার মা সেহেরুন্নেছা মনি বলেন, ২০০৯ সালের ২৫শে নভেম্বর আমার ছেলে জন্ম গ্রহন করেছে। এবছর এসএসসি পরিক্ষা দিয়েছে। আমার ছেলের বয়স ১৭ বছরও হয়নি। রাত থেকে পুলিশের পেছনে ঘুরলাম। না বুঝে ছেলে ভূল পথে গিয়েছে এই প্রথম বার আটক হয়েছে। পুলিশকে অনেক রিকোয়েস্ট করলাম তারা ছাড়লেন না। ইউএনও অফিসে নিয়ে গেলেন ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার জন্য। ইউএনও স্যার বললেন অপ্রাপ্তি বয়স্ক হওয়ায় ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া যাবে না। পরবর্তীতে মামলা দিলেন।

ছাত্রদল নেতার এসএসসি পরীক্ষার এডমিটকার্ড পর্যালোচনা করে বয়স নিয়ে সেহেরুন্নেছা মনি’র দাবির সত্যতা নিশ্চিত হয়েছেন এই প্রতিবেদক।

এক ছাত্রদল নেতাকে ইয়াবাসহ আটকের পর আপানার অফিস ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য নেয়া হয়েছিল পরে কি করলেন এমন প্রশ্নের জবাবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলাম বলেন, বয়স কম হওয়ায় এটা ভ্রাম্যমান আদলতের আওতায় পরে না। তাই তাদের থানায় যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন