রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান

নারায়ণগঞ্জের কবি ও লেখকদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে কবি কাজী নজরুল বর্ষ উদযাপন ও জাতীয় কবি রচিত কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর শনিবার বিকালে উপজেলার সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। উদ্বোধন করেন সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল টাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান খিলখিল কাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বিন শফিক।

এতে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক অনুপম হায়াৎ। সভাপতিত্ব করেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেন। সংগঠনের সাধারন সম্পাদক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, কবি রুহুল আমিন বাবুল, কবি রবিউল মাশরাফি, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদ হোসেন ভুঁইয়া, কবি ও শিক্ষক হুমায়ুন কবির সিকদার, সংগঠনের উপদেষ্টা ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, লেখক ও প্রবীণ শিক্ষক শম্ভুনাথ হালদার, কবি দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক কবি রলি আক্তার,কবি সাহনিন সুলতানা, কামরুল হাসান সিকদার, কবি আসাদ আল মনসুর, শিক্ষক নাসিমা আক্তার প্রমূখ।

নজরুল বর্ষ উদযাপনকে ঘিরে কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে শিশু নুহার রহস্যজনক মৃত্যু, হত্যার বিচার দাবি স্বজনদের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন