বিজ্ঞাপন

ত্রিশালে ৬৫৯ জন উপকার ভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

ময়মনসিংহের ত্রিশালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপকার ভোগী মাঝে কার্ড বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর লিটন।

প্রধান অতিথি ডাঃ লিটন এমপি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ফ্যামিলি কার্ড দিব আজকে তা বাস্তবায়ন করা হলো। এ সরকার কথাই নয় কাজে বিশ্বাসী।

এমপি লিটন আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের মুখ দেখেছে। পর্যায়ক্রমে ত্রিশালের সব ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। আপনাদের কষ্ট লাঘবের জন্য এই ফ্যামিলি কার্ড আপনারা খুশিত? কৃষকদের সুবিধার্থে ত্রিশালে কৃষি কার্ডও দেওয়া হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আনিসুজ্জামান মৃধা, জিয়াউল হক জামিল, আব্দুল মতিন, আব্দুল আউয়াল, কাটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান।

জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় তৃতীয় পর্যায়ে কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনগ্রাম সিংরাইল গ্রামে ১১৭৯ জন পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও সফটওয়ারে এন্ট্রি করা হয় ১১১৪ পরিবারের তথ্য। অন্যান্য ভাতাভুগী থাকায় এর মধ্যে ৬৫ জন বাদ পরে গেলে পিএমটি স্কোর য়াচাই করে ৬৫৯টি পরিবার প্রাথমিকভাবে ভাতার তালিকায় আসে।

পরে প্রধান অতিথি সুবিধা ভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন