বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়িতে ধর্ষণ মামলায় প্রকাশ্যে ঘুরছে আসামীরা, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুরের সরিষাবাড়ির ভাটারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্ঠান্তমুলত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে তারা এ সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা রোকসানা জানান, আসামীরা সম্পর্কে আমাদের আতœীয়। সেই সুবাদে তারা আমার মেয়ের সাথে মানিক ওরফে নাহিদের সাথে বিয়ের প্রস্তাব দেন। আমারা সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে মানিক ওরফে নাহিদ ও তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমরা পরদিনই বিষয়টি নিয়ে সরিষাবাড়ি থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ মামলার ২নং আসামী সাইফুল ইসলাম খানকে গ্রেফতার করে। উক্ত আসামী গ্রেফতারের পর হতেই ভাটারা ইউনিয়নের হুমায়ুন খান ও হারুন খানের সুপারিশে পুলিশ আর বাকি আসামীদের গ্রেফতার করছে না। বাকি আসামীরা হলো, চরহরিপুরের দুদু মিয়ার ছেলে মানিক ওরফে নাহিদ, পারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে ইলিয়াস, চরহরিপুর এলাকার সৈকত মাষ্টারের ছেলে লিমন, ভাটারার মোফাজ্জলের ছেলে জনি মিয়া, আবুল কাশেমের ছেলে শুনতুইল্লা। তিনি আরও বলেন, মামলা করার পর হতেই আসামীরা আমাদের নানা ভাবে প্রাণে মেরে ফেলাসহ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিজে, তার মামা ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ মামলায় ৭ নাম্বার আসামী জামিনে আছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ খুজে বেডাচ্ছে।

পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন