বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
​কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ কমিশনার নিজ হাতে একটি পলাশ ফুলের গাছের চারা রোপণ করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগকে সফল করতে তিনি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
​”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, টেকসই পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
গাছ লাগানো শেষে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় বিশেষ দোয়া করা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ আবু সাইদ এবং উপ-পরিচালক হালিমা খাতুনসহ দুই দপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন