শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসেন, উপজেলা কোঅরডিনেটর মোঃ জামাল হোসেন ও মোসাঃ জেসমিন নাহার।
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


