বিজ্ঞাপন

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিসহ দুর্যোগের সাথে খাপ খাইয়ে থাকতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দুই শতাধিক নারী-পুরুষ অঙ্গীকার করে এক সাথে কাজ করার আহ্বান জানান।

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা সাইক্লোন শেল্টারে বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে অলাভজনক সংগঠন সিসিআরসির বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তারা। এ সময় জলবায়ু সহনশীল গোষ্ঠী গঠন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করা হয়।

এতে সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন,সিসিডিবির ম্যানেজার (মনিটরিং) তুষার কান্তি শাহা, উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আবদুছ ছত্তার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুমন মোল্লা, নজরুল ইসলাম ফারুকসহ সমাজকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার প্রভাব দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে সংগঠিত করে জলবায়ু সহনশীল গোষ্ঠী গঠন করা জরুরি। এ ধরনের গোষ্ঠী দুর্যোগের সময় সচেতনতা বৃদ্ধি, দ্রুত সাড়া প্রদান এবং ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপনের পর সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী বছরের কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সভায় জলবায়ু অভিযোজন কার্যক্রম সম্প্রসারণ, বৃক্ষরোপণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জলবায়ু সহনশীল ও টেকসই সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আনসার ও ভিডিপির বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন