বিজ্ঞাপন

হরমুজ প্রণালি ৬০ দিনের জন্য উন্মুক্ত করল ইরান

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিট বা ট্রাফিক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ইরান। নতুন এই ব্যবস্থার আওতায়, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী নৌ-পরিবহন অপারেটরদের পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

তবে সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুসারে, প্রথম ৬০ দিন জাহাজ চলাচলের জন্য কোনো শুল্ক বা ফি আরোপ করা হবে না। এ সময়ের সব ব্যয়ভার বহন করবে ইরান সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নৌ-চলাচলসংক্রান্ত বিশেষ পরিস্থিতি এবং বিদ্যমান কিছু প্রাতিষ্ঠানিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট, সময়সূচি ও পরিচালনগত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

হরমুজ প্রণালি দিয়ে ধাপে ধাপে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর লক্ষ্যেই নির্দিষ্ট রুট ও সময়সূচি অনুসরণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। পাশাপাশি ট্রানজিট রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রের মাইন অপসারণসহ অন্যান্য প্রযুক্তিগত ও অতিরিক্ত সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে।

আরও বলা হয়েছে, সমঝোতা স্মারকের উদ্দেশ্য বাস্তবায়নে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটিকে সব আবেদন দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে যাচাই-বাছাই এবং নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে ট্রানজিট পরিচালনা ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করবে কর্তৃপক্ষ।

পড়ুন: চেক প্রজাতন্ত্রকে ঠেকিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন