বিজ্ঞাপন

মৌলিক শিক্ষা কার্যক্রম জোরদারে রাঙ্গাবালীতে প্রশিক্ষণ কর্মশালা

মৌলিক শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অগ্রযাত্রা প্রকল্পের শিক্ষক, সুপারভাইজার ও সংশ্লিষ্টদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের বাস্তবায়নে শুক্রবার সকালে উপজেলার পুলঘাট অবস্থিত প্রকল্প কার্যালয়ে শুরু হওয়া এ কর্মশালায় শান্তি শিক্ষা, দ্বন্দ্ব নিরসন, যোগাযোগ দক্ষতা এবং ‘ডু নো হার্ম’ নীতির ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নত করা, শ্রেণিকক্ষে ইতিবাচক ও অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে প্রকল্পের শিক্ষক, সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মীরা অংশ নিচ্ছেন। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।

পড়ুন- স্বর্ণের বাজারে বড় ধস, কেন এই দরপতন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন