বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌ শ্রমিক ফেডারেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুনিয়ার মজদুর এক হও”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া আঞ্চলিক অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটে অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ান, আরো উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, মটর শ্রমিক ইউনিয়ন ১৭২৭ এর সভাপতি মোঃ শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামাল মোল্লা প্রমুখ।প্রধান বক্তা হিসেবে এসময় উপস্থিত ছিলেন -বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন অনিসুর রহমান।অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন দৌলতদিয়া ঘাট আঞ্চলিক শাখার সভাপতি মোঃ সম্রাট আলী মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সংগঠিত হওয়ার বিকল্প নেই। নৌ-শ্রমিকদের যেকোনো ন্যায্য আন্দোলন ও দাবির সঙ্গে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করবো।”

তিনি নবগঠিত কমিটির সকলকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকার অনুরোধ করেন। বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ বলেন,“নৌ-শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।”

অনুষ্ঠান শেষে দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে এবং নৌ-পরিবহন খাতের শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দৌলতদিয়া ঘাট এলাকার নৌ-শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভাইয়ের কোলে শুয়ে মামলা করতে এলেন মাথার খুলি ভেঙে যাওয়া নাছিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন