বিজ্ঞাপন

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে থাকবে নেইমার

ব্রাজিল দলের অন্যতম ভরসা নেইমারের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চোট কাটিয়ে অবশেষে দলে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড, স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে মাঠে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

পায়ের পেছনের মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এরপর শনিবার হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।

একটি ড্র ও একটি জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। এই অবস্থায় আত্মবিশ্বাসী দলটির জন্য সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার। আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের অনুশীলনে ফিরবেন এবং ওই ম্যাচে তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

হাইতিকে হারিয়ে নকআউটের দোরগোড়ায় পৌঁছালেও এখনই পরের পর্ব নিয়ে ভাবছেন না ইতালিয়ান এই কোচ। তার মূল লক্ষ্য স্কটল্যান্ডের বিপক্ষে জয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তিনি বলেন, দল এখন নকআউট নিয়ে ভাবছে না; বরং লক্ষ্য ভালো খেলা, উন্নতি করা, ম্যাচ জেতা এবং গ্রুপে শীর্ষে থেকে শেষ করা, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে প্রত্যাশা থাকলেও দলগত পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। তিনি বলেন, এটি কেবল ভিনিসিয়ুসের বিশ্বকাপ নয়, বরং ব্রাজিলের বিশ্বকাপ হওয়া উচিত।

রাফিনহাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল

তারকা খেলোয়াড় রাফিনহাকে নিয়ে দুঃসংবাদ দিলো ব্রাজিল দল। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে খেলা এই ফরোয়ার্ড ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। উইঙ্গার রাফিনিয়াকে মাঠেই ব্রাজিল দলের চিকিৎসকরা পরীক্ষা করেন। এরপর তিনি খেলা চালিয়ে যেতে না পেরে বদলি হয়ে বেরিয়ে যান। মাঠ ছাড়ার সময় তাকে স্পষ্টতই হতাশ দেখাচ্ছিল, আর সতীর্থ গ্যাব্রিয়েল মাগালহায়েস তাকে উৎসাহ দিতে দেখা যায়।

রাফিনিয়ার পরিবর্তে মাঠে নামেন রায়ান। তরুণ এই খেলোয়াড় এএফসি বর্নমাউথের হয়ে খেলেন। এরপর ব্রাজিল ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় এবং প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর গ্রুপের শীর্ষস্থানে উঠে আসে।

এদিকে ব্রাজিল শিবিরে আরেকটি চোটের উদ্বেগ রয়েছে। নেইমার টানা দ্বিতীয় ম্যাচেও স্কোয়াডে ছিলেন না। তিনি ডান পায়ের পেছনের মাংসপেশিতে আঘাত পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

রাফিনিয়ার চোট কতটা গুরুতর এবং তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পড়ুন: বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ফের ব্রাজিলের দখলে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন