বিজ্ঞাপন

তিন দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ

তিন দফা জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী, ৫ বারের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ। শনিবার (২০ জুন) দুপুরে তাকে জেলা শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

এরআগে, বাদ জোহর জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত হারুন আল রশিদের ৩য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।


এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ, পুলিশ সুপার আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, হারুন আল রশিদ শুধু একজন নেতাই ছিলেন না, একটি প্রতিষ্ঠান ছিলেন। আমি নিজে উনার হাতেগড়া একজন কর্মী। আমি দেখেছি উনার কাছে কোন সাধারণ মানুষ গেলে নিরাশ হয়ে ফিরে আসেন নাই। উনি সাধারণ মানুষের নেতা ছিলেন৷ উনার স্থান পূরণ করার মতো নয়।

এরআগে, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন আল রশিদ (৮৭)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতি ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জাতীয় সংসদের প্রধান হুইপ, ফিন্যান্সিয়াল অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। পেশাগত জীবনে হারুন আল রশীদ একজন সুপরিচিত আইনজীবী ছিলেন।

পড়ুন- ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ একই পরিবারের চার জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন