টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই রাখেরটেকি এলাকায় বিসিক শিল্পপার্কের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কয়েকশ পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে এলাকাবাসী গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্পপার্কের সীমানা প্রাচীর নির্মাণের সময় এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে বিধায়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার পারভেজ শাহ আলম, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান (হাবীব) শেখ-সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই রাস্তা বন্ধ হয়ে গেলে কয়েক’শ পরিবার যাতায়াতে চরম ভোগান্তিতে পড়বে বলে জানান তারা।এসময় দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা অথবা পূর্বের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এলাকাবাসী সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
পড়ুন : সালিশের মঞ্চে মেজাজ হারালেন এমপি হানজালা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়


