বিজ্ঞাপন

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদের জয়লাভ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।

শনিবার (২০ জুন-২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে রনজিত বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) এবং (রজত-মিঠু পরিষদ) প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে রনজিত বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) পূর্ণ প্যানেলে জয়লাভ করে।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি রক্তিম বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু), সহ-সাধারন সম্পাদক সুকর্ণ বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা, দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ, কার্যনির্বাহী সদস্য সন্দিপ বসাক, বাবুল প্রসাদ নন্দি ও গণেশ প্রসাদ সাহা।

এই নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৪ জন তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটই প্রার্থীদের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে।

নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ কার্যালয়ের সম্মুখে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন চলাকালীন নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর ছিদ্দিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আশফাক আহম্মদ এ্যাডভোকেট। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায় এ্যাডভোকেট ও শামিম বিন গোলাম পার্ল এ্যাডভোকেট।

বিজ্ঞাপন

পড়ুন : বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন