প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে কোটি টাকার পণ্য পাচার, কাস্টমস কর্মকর্তাসহ চক্রের ৩জন সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), ট্রাকের চালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।
সোমবার (২২ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পন্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৮ জন বিজিবি সদস্যের সফল অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাক বোঝাই পন্যের চালানটি আটক করা হয়েছে।অবৈধভাবে চুরি করে পরিবহন করা হচ্ছিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাকসহ ৩জনকে আটক করেছে। আটককৃত পন্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পড়ুন : পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জেরে ২টি ভুয়া চাঁদাবাজী মামলা


