বিজ্ঞাপন

দিনাজপুরে কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা কবি ও প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন-২০২৬) বিকাল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে কবি বেগম সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

এরপর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে মূল আলোচনা সভাটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক চাষা হাবিব এবং সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিতা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আকতার। প্রবন্ধ পাঠ করেন সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউল রহমান রেজু, নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, ঈদগাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক সুজন কুমার দে, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরা, পল্লীশ্রী’র শামসুন্নাহার, তরুণদের পক্ষে মুনির শাহানাজ চৌধুরী কেয়া, সুস্ময় ঘোষ, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, অর্চনা অধিকারী, রত্না মিত্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

আলোচনা সভায় বক্তারা কবি সুফিয়া কামালের জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ গঠনে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, সুফিয়া কামাল কেবল একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন অনগ্রসর ও শোষিত নারীদের অধিকার আদায়ের আন্দোলনের এক অবিনাশী কণ্ঠস্বর। আজীবন তিনি একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষ্যে কাজ করে গেছেন। বর্তমান প্রজন্মের নারীদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন