সবজি খেতে কর্মরত অবস্থায় ঢাকার সাভারে বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন।
নিহত একজনের নাম কুটি ব্যাপারী (৭০)। এছাড়া দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
আজ বিকেল ৩ টার সময় সাভারের কোন্ডা এলাকায় এঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর কামরুন্নাহার।
তিনি বলেন, স্থানীয় কুটি ব্যাপারী দৈনিক রোজ ভিত্তিক বহিরাগত দুইজন কৃষককে ভাড়া করে তার সবজি ক্ষেতে সবজি তুলছিলেন। বিকেল ৩টার দিকে যখন বৃষ্টি হচ্ছিল তখন বজ্রপাতে তারা তিনজনই মারা গেছেন। বহিরাগত দুই কৃষকের পরিচয় আমরা এখনও সনাক্ত করতে পারিনি।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বলেন, বজ্রপাতে তিন জন মারা গেছে।আমি ঘটনাস্থলে আছি। নিহত একজের নাম কুটি ব্যাপারী বলে জানতে পেরেছি। বাকি দুই জনের নাম জানা যায়নি।
বিজ্ঞাপন


