বিজ্ঞাপন

মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এমপির ছেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এরআগে রোববার বিকেলে সজিবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়৷

তখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, তার (সজীব) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক আটকের পর খায়রুল ইসলাম সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটকের পর আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন