বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে দুইদিনব্যাপি রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ।
সোমবার (২২ জুন) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-৩ এ দুইদিন ব্যাপি জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আকতার।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপি রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, রবীন্দ্র মেলা, সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা।
পড়ুন- আ.লীগের নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ


