বিজ্ঞাপন

মিছিলের প্রস্তুতিকালে সাভার ও আশুলিয়ায় ১৩ আওয়ামী লীগ সমর্থক আটক

মিছিলের প্রস্তুতিকালে সাভারের ও আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোট সমর্থককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের সাভারের আমিনবাজার এলাকা থেকে ছয় জনকে আটক করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

তিনি বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় সমর্থককে আটক করা হয়েছে। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অপরদিকে আজ বিকেল ৫ টার দিকে মিছিলের প্রস্তুতিকালে আশুলিয়া বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ৭ আওয়ামীলীগ সমর্থককে আটক করার কথা জানিয়েছেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে।

পড়ুন : পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার হিরো নানা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন