জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আজকের প্রশিক্ষণের রিসোর্স পার্সন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী স্কলার। রিসোর্স পার্সনের সেই অভিজ্ঞতা শেয়ারিং-এর মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা বা জ্ঞান অর্জিত হবে। আপনারা জানার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে একাডেমিক উৎকর্ষতা সাধন করবেন। আমি এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেনের সভাপতিত্বে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)এর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. তাকুজি ডব্লিউ. সুসাকা।
এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ সেলাই মেশিন বিতরণ


