বিজ্ঞাপন

ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ অপসারণ করতে হলো আইনজীবীর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ভ্রমণকালে বাইরে থেকে আসা দুর্বৃত্তদের ঢিলে চোখ হারালেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আইনজীবী। রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অস্ত্রোপচারের পর তার ডান চোখটি সম্পূর্ণ অপসারণ করেন চিকিৎসকরা। শ্যামল চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা জানান, সোমবার সকাল আমার পারিবারিক কাজে আমি ও শ্যামল চন্দ্র দাস ঢাকায় যাই। রাতে চট্রগ্রামগামী তূর্ণা নিশিতায় দুজন ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলাম। ‘ন’ বগির ৩৪ নম্বর আসনে সে বসা ছিল, এরপাশের আসনে আমি ছিলাম। নন এসি বগির জানালাটি আধা খোলা ছিল। ট্রেনটি দিবাগত রাত দেড়টার দিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করার পর বাইরে থেকে আসা একটি পাথরের ঢিল শ্যামলের ডান চোখে এসে লাগলে প্রচন্ড রক্তাক্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে রেফার করেন। সেখানে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করতে পারেনি। তার ডান চোখটি অপসারণ করতে হয়েছে চিরতরে।

আজ বুধবার আইনজীবী শ্যামলের চোখ হারানোর ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনায় দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, এই ঘটনায় কেউ লিখে অভিযোগ দেয়নি। ঘটনাটি ফেসবুকে দেখেছি। আমি ঘটনাস্থলের গিয়ে খোঁজ নিয়েছি এবং তালশহর রেলস্টেশনের মাস্টারের সাথেও কথা বলেছি। তারা কিছু অবগত নন।

বিজ্ঞাপন

পড়ুন : আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন