বিজ্ঞাপন

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় ট্রেনটির লোকোমাস্টার (চালক) মো. শাহজাহান (৫৪)কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯-এর একটি দল স্টেশনে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৬০৩ নম্বর কন্টেইনারবাহী মালবাহী ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর র‍্যাব সদস্যরা লোকোমোটিভে তল্লাশি চালান। এ সময় শুরুতে চালক তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর সহকারী চালক কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে কোমোটিভের ভেতরে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই লোকোমাস্টার শাহজাহানকে আটক করে র‍্যাব।

র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন