বিজ্ঞাপন

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স

আর্লিং হালান্ডকে ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুঃস্বপ্নের মতো এক পরাজয় দেখল নরওয়ে। অন্যদিকে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপে। তবে পুরো ম্যাচে এমবাপেকে ছাপিয়ে আলো কেড়েছেন উসমান দেম্বেলে। তার হ্যাটট্রিকেই বড় জয় নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল। এরপর ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সদ্য ব্যালন ডি’অরজয়ী এই উইঙ্গার।

তবে এক মিনিটের ব্যবধানে ম্যাচে ফেরার আভাস দেয় নরওয়ে। ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ড গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। কিন্তু এরপর ফরাসি আক্রমণের সামনে টিকতে পারেনি নরওয়ের রক্ষণভাগ।

ম্যাচের ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। মাঝমাঠ থেকে আক্রমণ সাজিয়ে অরেলিয়েন চুয়ামেনি বল বাড়িয়ে দেন পেনাল্টি বক্সে থাকা দেম্বেলের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে দূরের কোণে জাল খুঁজে নেন তিনি। নরওয়ের গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।

মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম লেখান দেম্বেলে। এটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট, যিনি ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটেই হ্যাটট্রিক করেছিলেন।

বিরতির পর ম্যাচে ফেরার বড় সুযোগ পায় নরওয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতরে অস্কার বব ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ইয়র্গেন স্ট্রান্ড লারসেন স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন। তার নেওয়া দুর্বল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। ফলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় নরওয়ের।

এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান রানার্সআপরা। শেষ পর্যন্ত এই জয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বের টিকিট নিশ্চিত করে ফ্রান্স।

পড়ুন: যে তিন দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি আরব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন