ময়মনসিংহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় সিটি না পেয়ে শিশুদের মেঝেতে চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল থেকে ওষুধ দিলেও প্রয়োজনীয় কিছু ওষুধ বাহির থেকে কিনে আনতে হয় বলে অভিভাবকরা জানান ।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৫৮ শিশুর মৃত্যু হলো। মৃত শিশুর মধ্যে ২টি মেয়ে ও ২টি ছেলে। এদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুরের ২ শিশু, নেত্রকোনার কলামকান্দার এক শিশু এবং সুনামগঞ্জের মদনপুর এলাকার এক শিশু রয়েছে।
এই শিশুদের হাম ছাড়াও নিওমোনিয়া ও স্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতাণের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানান এ বিষয়ে পর্যালোচনা কমিটি করা হয়েছে । ৪৮ মধ্যে তাদেরকে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে ।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৯ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৩৭৮ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ২২৬ শিশু।
পড়ুন- কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ জনের


