ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২টি বিদেশী পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি । আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্তে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে তারা । এসময় বিক্রয় নিষিদ্ধ ২৪ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয় ।
৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলেহাটি গ্রামের মোঃ মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে বিজিবির টহলরত অবস্থায় ২ জন অজ্ঞাত চোরাকারবারী’কে দেখতে পেয়ে ধাওয়া দেয় তারা । সেসময় ওই দুইজন একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শুন্য লাইন অতিক্রম করে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত সাদা বাজারের ব্যাগ খোলা হলে ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভিতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপ সহ ০২টি বিদেশী পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং Eskuf সিরাপ সমুহ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্য’, সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস


