বিজ্ঞাপন

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ বাস্কেটবল ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“খেলাধুলা তৃপ্তি আনে, মোবাইল ফোন বিষণ্ণতার দিকে নিয়ে যায়”—এই মূলসুরকে সামনে রেখে দিনাজপুরের কসবায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সেন্ট ফিলিপস্ অ্যালামনাই ফোরামের উদ্যোগে ব্যাপক পরিসরে এই উৎসবের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে উৎসাহিত করা এবং একবিংশ শতাব্দীর গতির সাথে সামঞ্জস্য রেখে চলার পথকে মসৃণ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী জমজমাট ও উৎসবমুখর পরিবেশে খেলাধুলার পর সন্ধ্যায় এক জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মাহবুব আহমেদ, মোঃ আনোয়ারুল কবির, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, সেন্ট ফিলিপস্ অ্যালামনাই ফোরাম-এর আহবায়ক মোঃ মামুনুর রশিদ সরকার, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ-সহ অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা পালন করেন সেন্ট ফিলিপস্ অ্যালামনাই ফোরামের সদস্য বৃন্দ । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত থেকে উৎসবের আনন্দকে মুখরিত করে তোলেন।

পড়ুন- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৯০০ ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনও হাজারো মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন