বিজ্ঞাপন

ফকিরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও মানসিক প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট কাজি আজহার আলী কলেজ শাখা এ আয়োজন করে।

বিজ্ঞাপন


শনিবার (২৭ জুন) সকাল ১০টায় কাজি আজহার আলী কলেজ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল শুরু হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু।


কাজি আজহার আলী কলেজ শাখার সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, ছাত্রশিবির ফকিরহাট পূর্ব থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।


বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ নয়; বরং এটি ভবিষ্যৎ পথচলার একটি সূচনা মাত্র। ভালো ফলাফলের পাশাপাশি নিজের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।


তারা আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রযুক্তিগত জ্ঞান, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যর্থতায় হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।


শেষে উপস্থিত শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে তাদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুন- নতুন উচ্চতায় ঢাকা-চীন সম্পর্ক: আলোচনায় তিন দেশের অর্থনৈতিক করিডর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন