বিজ্ঞাপন

ইউজিসিতে কর্মরত জবি অ্যালামনাইদের সংবর্ধনা, কেন্দ্রীয় অ্যালামনাই গঠনে জোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্মরত জবি অ্যালামনাইদের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে সম্প্রতি ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক গোলাম দস্তগীর এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ইউজিসিতে কর্মরত অন্যান্য জবি অ্যালামনাইদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সচিব কাজী মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. মুহিবুল্লাহসহ ইউজিসিতে কর্মরত জবি অ্যালামনাই কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দেশে-বিদেশে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বিশ্ব র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে নিতে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা নিজ নিজ কর্মক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরবেন এবং বিশ্ববিদ্যালয়ও তাদের সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেবে। বিচার বিভাগ, প্রশাসন, ব্যাংকিং, পিএসসি, ইউজিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অ্যালামনাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জকসু নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তারা দ্রুত কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা, আন্তর্জাতিক র‌্যাংকিং ও বৈশ্বিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে ইউজিসিতে কর্মরত জবি অ্যালামনাই কর্মকর্তারাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে দেশে-বিদেশে কর্মরত সব জবি অ্যালামনাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করতে দ্রুত কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের আহ্বান জানান।

পড়ুন- নতুন উচ্চতায় ঢাকা-চীন সম্পর্ক: আলোচনায় তিন দেশের অর্থনৈতিক করিডর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন