বিজ্ঞাপন

নকআউট পর্বে কে কার মুখোমুখি

ফিফা বিশ্বকাপ-২০২৬ এ ৪৮ দলের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অব ৩২–এর লড়াই দিয়ে। আজ রোববার (২৮ জুন) রাতেই সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে শেষ ৩২–এর লড়াই।

নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি সেরা আট তৃতীয় দল নিয়ে হবে শেষ ৩২–এর লড়াই। সিঙ্গেল লেগের এই পর্বে জয় পাওয়া ১৬ দল খেলবে রাউন্ড অব সিক্সটিনে, আর পরাজিতরা নেবে বিদায়।

শেষ ৩২–এর লাইনআপ দেওয়া হলো–

২৮ জুন 
কানাডা-দক্ষিণ আফ্রিকা (বাংলাদেশ সময় রাত ১টা)  

বিজ্ঞাপন

২৯ জুন   
ব্রাজিল-জাপান (বাংলাদেশ সময় রাত ১১টা)
জার্মানি-প্যারাগুয়ে (বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিট)

৩০ জুন
নেদারল্যান্ডস-মরক্কো (বাংলাদেশ সময় সকাল ৭টা) 
আইভরি কোস্ট-নরওয়ে (বাংলাদেশ সময় রাত ১১টা) 
ফ্রান্স-সুইডেন (বাংলাদেশ সময় রাত ৩টা)

১ জুলাই 
মেক্সিকো-ইকুয়েডর (বাংলাদেশ সময় সকাল ৭টা) 
ইংল্যান্ড-ডিআর কঙ্গো (বাংলাদেশ সময় রাত ১০টা) 
বেলজিয়াম-সেনেগাল (বাংলাদেশ সময় রাত ২টা)
২ জুলাই 
যুক্তরাষ্ট্র-বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা (বাংলাদেশ সময় ভোর ৬টা)
স্পেন-অস্ট্রিয়া (বাংলাদেশ সময় রাত ১টা)

৩ জুলাই 
পর্তুগাল-ক্রোয়েশিয়া (বাংলাদেশ সময় ভোর ৫টা) 
সুইজারল্যান্ড-আলজেরিয়া (বাংলাদেশ সময় সকাল ৯টা)
অস্ট্রেলিয়া-মিশর (বাংলাদেশ সময় রাত ১২টা)

৪ জুলাই 
আর্জেন্টিনা-কেপ ভার্দে (বাংলাদেশ সময় রাত ৪টা)
কলম্বিয়া-ঘানা (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিট) 

যেখানে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্বাগতিক মেক্সিকোর মতো দলগুলো গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শতভাগ রেকর্ডের হুঙ্কার দিয়ে নকআউটে পা রেখেছে। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই মরণপণ নকআউট যুদ্ধ, যা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ শেষে ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছেন বেশ কয়েকটি হাইভোল্টেজ ও ব্লকবাস্টার ফিক্সচার। আগামী ২৯ জুন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট জাপান। এর ঠিক পরেই ৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে, সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে এবং রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন, সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর এবং রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো। ২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে এবং সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

পড়ুন : আবার মেসির গোল, আবার বিশ্বরেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন