বিজ্ঞাপন

কিশোরগঞ্জে কলেজ গেটে ময়লার স্তূপ অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবিতে মানববন্ধন ও করেছে কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা। আজ সোমবার (২৯ জুন) সকালে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ করে না। পৌরসভার ময়লার গাড়ি প্রতিদিন না এসে কয়েক দিন পর পর আসে। ফলে কলেজের মূল ফটকের সামনেই এলাকার সমস্ত ময়লা-আবর্জনা জমে এক বিশাল স্তূপে পরিণত হয়েছে। তীব্র দুর্গন্ধের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের কলেজে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। ক্লাসরুমে বসে ক্লাস করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যার ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ।

এই সময় বক্তারা বলেন আমাদের কলেজের সামনে যে ময়লার স্তূপ তৈরি হয়েছে, তার দুর্গন্ধে সুস্থভাবে শ্বাস নেওয়ার উপায় নেই। পৌরসভার গাড়ি নিয়মিত ময়লা না নেওয়ায় দিন দিন এই অবস্থা আরও ভয়াবহ হচ্ছে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা বেগম। তিনি বলেন,

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়। দুর্গন্ধের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এখান থেকে ময়লা অপসারণ করা হয় এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

মানববন্ধনে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। অবিলম্বে এই ময়লার ভাগাড় অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পড়ুন- সখিপুরের চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন