বিজ্ঞাপন

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

​আজ (২৯ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে এবং জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
​হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মো: মেহেদী হাসান (১৮), পিতা: মো: মাহাফুজ এবং মো: মুক্তারুল ইসলাম (২৭), পিতা: মো: আকবর আলী। তাদের উভয়ের বাড়ি হাকিমপুর উপজেলার পাউশগাড়া গ্রামে। সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এছাড়া, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে মোঃ জাহিদ হাসান (২৫) নামের এক যুবককে। তিনি উপজেলার জাংগই (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

​পাশাপাশি, জিআর-৫২৭/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: আসাদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মো: মোজাম্মেলের ছেলে। এই দুজনকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালত ও জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- পল্লী বিদ্যুৎ: তীব্র লোডশেডিং আর ভূঁতুড়ে বিলের শেষ কোথায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন