বিজ্ঞাপন

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সিরিজেই মুদ্রার অন্য পিঠ দেখল বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর দল এবার জিম্বাবুয়ের বিপক্ষে হারল। তবে এ হার তো শুধু হার নয়, ব্লেসিং মুজারাবানি-নিউম্যান নিয়ামহুরিরা রীতিমতো নাস্তানাবুদ করল টাইগার ব্যাটারদের। বাংলাদেশের ব্যাটিং লাইনকে তছনছ করে দিয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

হারারেতে বাংলাদেশকে ইনিংস এবং ৮৫ রানে হারিয়ে এক ম্যাচের সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি এদিন। তাওহীদ হৃদয়, অমিত হাসানরা দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পাননি। এর আগে দিনের শুরুতে আজ দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

পড়ুন : জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, বাংলাদেশ কী করবে দ্বিতীয় ইনিংসে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন